ভোট চাওয়ার সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা নানা প্রকারের দাবি এবং প্রতিশ্রুতি প্রদান করে থাকেন, কিন্তু ভোট পর্ব মিটে গেলে আর কেউ খোঁজ নেয় না। আমরা কি রকম আছি, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা রয়েছে কিনা এই সমস্ত বিষয়ে খোঁজ করার সময় জনপ্রতিনিধিদের থাকে না। এই কথাগুলো কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোনা ছড়া এডিসি ভিলেজ এলাকার জনৈক অটো চালকের। সংশ্লিষ্ট অটো চালক দাবি করেছেন এলাকার রাস্তাঘাট ভয়ানক অবস্থায় রয়েছে, অভিজ্ঞতার নিরিখে উনার দাবী হচ্ছে যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা, এলাকার স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সমস্ত অংশের সাধারণ মানুষদের নিকটবর্তী তেলিয়ামুড়া শহরে যোগাযোগের একমাত্র রাস্তা বেহাল অবস্থায় পরিণত হলেও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করছে না। বিশেষ করে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের স্বার্থে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। যার ফলেই দীর্ঘদিনের পুরনো এই রাস্তা রীতিমতো চলাচলের অনুপযুক্ত।

এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এলাকার রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা, এলাকাবাসী থেকে শুরু করে প্রতিনিয়ত যারা এই রাস্তা ধরে যানবাহন চালনা করেন তাদের দাবি হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেনা।

সার্বিক বিষয় বিশ্লেষণ করে অনতিবিলম্বে যাতে করে রাস্তাঘাটের অবস্থা গত মান উন্নয়নে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় সেই দাবি আজকে আরেকবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *